ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। রবিবার (০৭ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তিনটা পর্যন্ত ২৬. ৩৭ শতাংশ ভোট কালেক্ট হয়েছে। অনিয়মের কারণে ৭ টি ভোট কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। এছাড়া সাত জনকে আটক করা হয়েছে। এই পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে।
এছাড়া আমাদের দুইজন প্রিজাইডিং অফিসার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে।
তিনটা পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।
ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, এখন পর্যন্ত ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ।
২৯৯ আসনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
