এইমাত্র পাওয়া

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জবির ১৭৮ শিক্ষক-শিক্ষার্থী

ঢাকাঃ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ১৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী।

রবিবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত র‌্যাংকিংয়ে বিশ্ব সেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তারা।

জানা যায়, বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক অধ্যয়ন বিশে¬ষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার। এডি সায়েন্টিফিক ইনডেক্সে র‌্যাংকিং ২০২৪ প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ ৪৩ হাজার ১০৪ জন গবেষক স্থান পেয়েছেন। এ তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। এতে জবির ১৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।

এ তালিকায় জবি গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ৪১তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম খান । জবি থেকে দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশে ৭২তম অবস্থানে আছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং জবি থেকে তৃতীয় ও বাংলাদেশে ১৪৪তম স্থানে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ জে সালেহ আহাম্মদ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.