ময়মনসিংহঃ জেলার মুক্তাগাছায় ভোটকেন্দ্রের পাশের একটি বিদ্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।
মুক্তাগাছা ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মণ্ডল জানান, রাত ৭টার দিকে বিদ্যালয়ে আগুন লাগে। মুহূর্তেই চারটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস কমাঈরা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত তা জানা যায়নি। সেই সঙ্গে ক্ষতির পরিমাণও পরে জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয়টি অনেক পুরাতন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুন লাগতে পারে।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ঘটনাটি ভোট কেন্দ্রের পাশে। এনিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
