নওগাঁঃ জেলা শহরের মরছুলা বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হাসমত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে আগুন ছুড়ে মাড়ে। এসময় আগুনে কেন্দ্রের ৪ নম্বর বুথের গোপন কক্ষ পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার ও পুলিশ সদস্যরা পানি ঢেলে নিভিয়ে ফেলেন।
সরেজমিন দেখা যায়, ভোট কক্ষটি ভোটারদের জন্য প্রস্তুত করা হলেও দুর্বৃত্তের আগুনে দুই-তিনটি টেবিলের ওপরের অংশ পুড়ে গেছে। পাশে রাখা ভোট কেন্দ্রে ব্যবহৃত একটি কাপড়ও পুড়ে গেছে। কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
