এইমাত্র পাওয়া

সাত কলেজের ২ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।

ভর্তি পরীক্ষা সাত কলেজের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো – ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১১,৬৩০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২০,১৫০জন। বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.