বাগেরহাটঃ জেলার রামপালে আলোচিত প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমান কে বহিষ্কার করা হয়েছে। গত ইংরেজি ৩ জানুয়ারি এক নোটিশের মাধ্যমে বহিষ্কারের এ আদেশ কার্যকর করা হয়েছে।
চুড়ান্ত বরখাস্তের আদেশে যেসব অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে তা হলো, রামপাল উপজেলার সোনাতুনিয়া আমেনা খাতুন (এ,কে) নিম্ন মধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় বিদ্যালয়ের তহবিল হতে ৪ লক্ষ ৮৫ হাজার টাকা ও কর্মচারী নিয়োগ দিয়ে ১৩ লক্ষ টাকা উৎকোচ আদায়, পরিচ্ছন্নতা কর্মীকে শ্লীলতাহানির চেষ্টা, মহিলা শিক্ষিকাদের কুপ্রস্তাব দেওয়া, শিক্ষক কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা এবং জোরপূর্বক শিক্ষক কর্মচারীদের কাছ থেকে মিড-ডে মিল চালু করে টাকা আদালত করে তা আত্মসাৎ করা।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়টি নারী শিক্ষার পথিকৃৎ তাই বিদ্যালয়ের সুনাম নষ্ট করেছেন ওই প্রধান শিক্ষক। সভাপতি ও পরিচালনা পর্ষদ বাদ দিয়ে বিদ্যালয়ের তহবিল পরিচালনা করে সেচ্ছাচারিতার পরিচয় দিয়েছেন প্রধান শিক্ষক সাইদুর রহমান। শিক্ষা বোর্ডের প্রবিধানমালার ৪৫ এর (২) ধারা লঙ্ঘন করায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে স্থায়ীভাবে বরখাস্তের নোটিশ প্রদান করা হয়েছে।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মো. ওয়ালি উল্লাহ শেখ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা।
অভিযোগ ও বরখাস্তের নোটিশের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, বরখাস্তের নোটিশের একটি অনুলিপি পেয়েছেন। শিক্ষা বোর্ড বরখাস্তের নোটিশের আলোকে সিদ্ধান্ত নিবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
