নিউজ ডেস্ক।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গতকাল বুধবার বিকাল পর্যন্ত ১৮৬ জন পর্যবেক্ষক-সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
এদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন গণমাধ্যমকর্মী। আরও কিছু বিদেশি পর্যবেক্ষকের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে অশোক ?কুমার বলেন, সব মিলিয়ে ২শর বেশি হবে। ইসির জনসংযোগ শাখা থেকে অনুমোদিত বিদেশি পর্যবেক্ষকদের যে তালিকা
পাওয়া গেছে তাতে রয়েছেন- ইউরোপীয় ইউনিয়নের ৪, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআইর ১২, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ৬, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের ১, এসএনএএস আফ্রিকার ২, মুসলিম কমিশন নেপালের ২, যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসির ১, আফ্রিকা হাউস লন্ডনের ২, বি স্ট্রাটেজিক পার্টনারের (ব্রিটিশ) ১, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অরগানাইজেশনের (জাপান) ১, মুতাশ ক্রিয়েট রিসার্চের (জাপান) ১, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) ১, শ্রীলংকার মেম্বার অব পার্লামেন্টের ১ জন এবং অস্ট্রেলিয়ার ১ জন গবেষক রিসার্চার এবং ইলেকশন মনিটরিং ফোরামের ১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ছাড়াও জাপানের ১ নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল লিং-এর ৩ জন, ব্রিটিশ হাইকমিশন-ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অরগানাইজেশনের (থাইল্যান্ড) ১ জন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ডের ১ জন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ১ জন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ান্স কংগ্রেসের ২ জন, আমেনিকান গ্লোবাল স্ট্র্যাটিজিসের ১ জন, আমেরিকার ১ জন ব্যবসায়ী, অ্যাম্বাসি অব জাপানের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালাইয়েন্সের ১২ জন, ব্রিটেনের পার্লামেন্টের ২ জন, ভারতের ১ নাগরিক, এসএনএএস আফ্রিকার ১ জন, নেপাল সরকার ও বিভিন্ন দলের ৫ জন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভের ৩ জন, মালয়েশিয়ার ৩ বিশিষ্ট জন, দি গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির ৩ আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেডের নরওয়ের ১ জন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটির ১ জন ইরাকি, ১ জন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির ১ জন সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
৫৯ জন সংবাদিকের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের ১ জন, ইইউ রিপোর্টার ১ জন, জার্মানির জুঙ্গে ফ্রেইহেটের ১ জন, দিল্লি টেলিভিশন লিমিটেডের ২ জন, জাপানের দি ইয়োমিরি সিমবানের ১ জন, ভারতের আজকালের ১ জন, জাপানের কিওডু নিউজের ১ জন, ভারতের দ্য অ্যাসোসিয়েট প্রেসের ৩ জন, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ২ জন, জার্মানির এআরডি জার্মান রেডিওর ২ জন ও ভারতের আনন্দবাজার পত্রিকার ১ জন। এ ছাড়াও জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন)-এর ৫ জন; নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেডের ১ জন; ভারতের ডিএসটিভি দার্জিলিংয়ের ১ জন, উত্তরবঙ্গ সংবাদের ১ জন, দি টেলিগ্রাফের ১ জন, এএনআইর ১ জন, এবিপি নিউজের ২ জন, আজকাল পাবলিশার্স লিমিটেডের ১ জন, এবিপি নেটওয়ার্কের ২ জন, এএনএম নিউজ প্রাইভেট লিমিটেডের ১ জন ও জি মিডিয়ার ২ জন; বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) ৪ জন; এরাইজ নিউজের ১ ব্রিটিশ; ফ্রান্সের প্যারিস লা মন্ডের ১ জন; সুইডিশ রেডিওর ১ জন; অ্যাজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) ৭ জন; রয়টার্সের ২ ভারতীয়; আল জাজিরার ১ ব্রিটিশ; অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের ১ জন; চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে ২ ভারতীয়; এআরডি জার্মান টিভির ১ ভারতীয়; কলকাতার সংবাদ প্রতিদিনের ১ জন; দি ওয়াল কলকাতার ১ জন; ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বেলজিয়ান ১ জন সাংবাদিকদের ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি। এদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন। আগামী ৬ জানুয়ারি দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন নিয়ে ব্রিফ করবে ইসি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
