গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার রাত ১০ টার দিকে সোনাকুড় নামক স্থানের একটি মেসে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।
জানা যায়, নোমানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে হতাশায় ভুগছিলেন। তার বন্ধুরা ধারণা করছেন হয়তো হতাশার কারণেই নোমান আত্মহননের পথ বেছে নিতে পারে।
বন্ধুদের সাথে কথা বলে জানা যায়, নোমান মাঝেমধ্যে হতাশার ওষুধ সেবন করত। হঠাৎ করে প্রিয় বন্ধুর আত্মহত্যাকে মেনে নিতে পারছেন না তারা।
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সভাপতি মোঃ লুৎফুল কবির বলেন, আমি ঘটনাটি শুনে হতবাক হয়েছি। খুবই মর্মাহত আমরা। ছেলেটি খুব নম্র-ভদ্র ছিলো। হঠাৎ করে এরকম করার কারণ খুঁজে পাচ্ছি না। ঘটানাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
