সাত কলেজের নতুন সমন্বয়ক ঢাকা কলেজ অধ্যক্ষ ইউসুফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের একাডেমিক কাজের সুবিধার জন্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সাত কলেজের তৃতীয় সমন্বয়ক হিসেবে দ্বারিত্ব পালন করবেন।

এরআগে দ্বিতীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্ট্যাচার্য। গতবছরের ডিসেম্বর মাসে তিনি অবসরে যান। এতে করে সাত কলেজের  সমন্বয়েকের দায়িত্বটি শূন্য হয়। এরআগে প্রথম সম্বন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমুল্লাহ খোন্দকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.