কুমিল্লাঃ শীতকালীন ছুটি উপলক্ষে আটদিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ২ জানুয়ারি (মঙ্গলবার) থেকে ৯ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত ছুটি থাকবে বিশ্ববিদ্যালয়টি। ১০ জানুয়ারি (বুধবার) থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বের নিয়মে চলবে।
সোমবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।
রেজিস্ট্রার বলেন, জাতীয় নির্বাচনের কারণে অ্যাকাডেমিক সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটি পেছানো হয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। ১০ জানুয়ারি থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে।
এদিকে শীতকালীন ছুটি উপলক্ষে হল ছাড়তে শুরু করেছে আবাসিক হলের শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
