নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত জাতি গড়ার লক্ষ্যে শিক্ষাকে সবসময়ই অগ্রাধিকার দিয়েছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সোমবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ‘বই উৎসব’ শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, নতুন শিক্ষা ব্যবস্থা মুখস্থনির্ভর পড়ালেখার পরিবর্তে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে ভূমিকা রাখবে। হাতে-কলমে শিক্ষার মাধ্যমে তারা আরো চিন্তাশীল হয়ে উঠবে। সময়ের যথাযথ সদ্ব্যবহার এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
পৃথক ঐ দুই বই উৎসবে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম এবং কলেজের অধ্যক্ষ মিসেস সেলিনা আক্তার এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান এবং বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
