নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে এ পরীক্ষা হতে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতেই নিয়ে নিতে চাই। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানা গেছে, দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে। এ তিন বিভাগে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী। এবার আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগীয়ভাবে নেওয়া হচ্ছে। তিন ধাপের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষাও হচ্ছে আলাদাভাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
