এইমাত্র পাওয়া

শিক্ষাবার্তা’র পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা

নতুন বছর শুরু হওয়া মানেই কালের অতল গহ্বরে হারিয়ে যাওয়া মানুষগুলোর অতীত হয়ে যাওয়া।স্মৃতির পাতায় ধুলো পড়ে যাওয়া। তবু জীবন থেমে থাকে না। সে নদীর স্রোতের মতো বহমান। কষ্ট বুকে নিয়েই পাওয়া না পাওয়ার হিসাব কষতে কষতে আমাদের পথ চলতে হয়। জীবন যখন যেমন। নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক, সব সংকট দূরীভূত হোক, সব সংকীর্ণতা পরাভূত হোক এবং সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি ।

আসুন আমরা মানুষের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করি, স্বপ্নের অসাম্প্রদায়িক ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলি। এই প্রত্যয়ে খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষে শিক্ষাবার্তা  ডটকম’র সকল পর্যায়ের সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, শিক্ষক-শিক্ষার্থী, শুভান্যুধায়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে

এ এইচ এম সায়েদুজ্জামান

প্রধান সম্পাদক

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.