এইমাত্র পাওয়া

নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ  জেলার সদর উপজেলার ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের  নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট কার্ড বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে এক অভিভাবক সমাবেশ শেষে এই রিপোর্ট কার্ড বিতরণ করা হয়।

জানা গেছে,  জেলার সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে প্রাপ্ত ২০২৩ শিক্ষাবর্ষের রিপোর্ট কার্ড বিতরণ উপলক্ষে  ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব সিরাজুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব রওশন আরা রুমির সঞ্চালনায় আয়োজিত অভিভাবক সমাবেশে নতুন কারিকুলাম নিয়ে শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অভিভাবকবৃন্দ আলোচনা করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে রিপোর্ট কার্ড বিতরণ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.