হবিগঞ্জঃ ৪৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের শানিরুল ইসলাম শাওন।
বুধবার (২৭ ডিসেম্বর) শাওন নিজেই এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গরবার ৪৩তম বিসিএস এর ফল প্রকাশ করা হয়। তাতে দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
মেধাবী শাওন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী সিরাজুল ইসলাম এবং মীরা ইসলামের সন্তান।
ফলাফলে বিশ্লেষণে দেখা যায়, হবিগঞ্জের শাওন প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন। এর আগে ৪১তম বিসিএসে তিনি সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ও পুলিশ ক্যাডারে।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থী শাওন উচ্চ মাধ্যমিক পাস করেন ২০১৩ সালে বৃন্দাবন সরকারি কলেজ থেকে। সবশেষ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪০তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
শানিরুল ইসলাম শাওন বলেন, ‘প্রথমবার বিসিএসের সুপারিশপ্রাপ্ত হিসেবে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করব। আমি সবার কাছে দোয়া চাই।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
