এইমাত্র পাওয়া

এক মাস মেডিকেল ভর্তি কোচিং বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভর্তি পরীক্ষার কারণে মেডিকেল ভর্তি কোচিং ৯ জানুয়ারি থেকে এক মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি। ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমার শেষ তারিখ ২৪ জানুয়ারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৯ জানুয়ারি থেকে কোচিং বন্ধ থাকবে। এক মাস আগে থেকে মেডিকেল ভর্তি কোচিং বন্ধ হবে। ৯ জানুয়ারি থেকে কোচিং বন্ধ করার নোটিশ আমরা দিয়ে দেবো।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.