এইমাত্র পাওয়া

কুয়েটে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ডিন নিয়োগ, পরীক্ষা স্থগিত

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদে ডিন নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ কারণে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা স্থগিত করেছেন শিক্ষকেরা।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বিভাগীয় শিক্ষকদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন- ২৩ (৫) ধারা ভঙ্গ করে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ১৭ ডিসেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ভঙ্গ করে জ্যেষ্ঠতা উপেক্ষা করে ডিন নিয়োগের বিষয়ে উপস্থিত শিক্ষকরা নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষকরা নিয়োগটি আগামী ২৪ ডিসেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে সংশোধনের দাবি জানান। সংশোধন না হওয়া পর্যন্ত ডিনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবু জাকির মোর্শেদ বলেন, শনিবার সকালে চতুর্থ বর্ষের একটি পরীক্ষা ছিল। নিয়ম অনুয়ায়ী, অনুষদের ডিন বিভাগগুলোর পরীক্ষায় প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। শিক্ষকেরা অবৈধ প্রধান তত্ত্বাবধায়কের অধীন পরীক্ষা নিতে সম্মত হননি। এজন্য জরুরি সভা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.