ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমানের ৮৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দ্বিতীয় বারের মত রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে এফ রহমান সাহিত্য সংসদ। এ বছরের বিষয় “স্যার আহমেদ ফজলুর রহমান ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়”
সর্বনিম্ন ১৫০০ শব্দের মধ্যে মৌলিক লেখাটি পাঠাতে হবে আগামী ৭ ডিসেম্বর রাত ৮ টার মধ্যে। লেখা জমা দিতে হবে হল গেইটে রাখা নির্ধারিত বাক্সে অথবা মেইল করে পাঠানো যাবে du.frls.hall@gmail.com ঠিকানায়।
আগামী ১০ ডিসেম্বর স্যার আহমেদ ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সেরা তিনজন লেখককে পুরস্কৃত করা হবে।
প্রথমজন পাবেন নগদ ৪ হাজার টাকা, দ্বিতীয় জন ৩ হাজার টাকা এবং তৃতীয় জন পাবেন নগদ ২ হাজার টাকা পুরস্কার। সঙ্গে প্রত্যেক বিজয়ী পাবেন শুভেচ্ছা স্মারক। নির্বাচিত রচনাগুলো প্রকাশিত হবে স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের বার্ষিক প্রকাশনায়।
শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আয়োজন সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঙ্গে যোগাযোগ (01516740513) করতে বলা হয়েছে।
রচনার বিষয়বস্তু সম্পর্কিত তথ্যের জন্য আগ্রহীরা যেসব বই পড়তে পারেন- ১. History of Dhaka University -Abdul karim, ২. যদ্যপি আমার গুরু – আহমাদ ছফা, ৩. ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎকালীন পূর্ববঙ্গ – সরদার ফজলুল করিম, ৪. সৈয়দ আবুল মকসুদ লিখিত ৩টি বই (সলিমুল্লাহ মুসলিম হল, স্যার ফিলিপ হার্টগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা), ৫. University of Dhaka Making Unmaking Remaking by Imtiaz Ahmed, ৬. The History of the University of Dacca- M A Rahim, ৭. এছাড়াও বিশ ও ত্রিশের দশকের সময়ের বিভিন্ন ব্যক্তির স্মৃতিকথামূলক বই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
