ঢাকাঃ হজে গমনের অনিশ্চয়তা ও বিড়ম্বনা এড়ানোর স্বার্থে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজের নিবন্ধন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। সেই সঙ্গে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানায়। গত ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয়
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের হজযাত্রীর চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
