ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে। রবিবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় অনুষ্ঠিত হয়েছে। জেলাগুলো হল রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। এবার মোট ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রথম ধাপের লিখিত পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে। এখন প্রার্থীদের উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহের শেষ দিকে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
