কুবিতে ‘ভাইস চ্যান্সেলর স্কলারশিপ’ পাচ্ছেন ৪০৪ শিক্ষার্থী

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো ‘ভাইস চ্যান্সেলর স্কলারশিপ’ পাচ্ছেন বিভিন্ন বিভাগের ৪০৪ শিক্ষার্থী। মেধাবী, অসচ্ছল, স্পোর্টসসহ মোট পাঁচ ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

রবিবার (১৭ ডিসেম্বর) রেজিস্ট্রার দফতর সূত্রে বিষয়টি জানা যায়।

জানা যায়, মোট পাঁচটি ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে মেধাবৃত্তি, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী (অনার্স ও মাস্টার্স) ৩৭০ জন শিক্ষার্থী বৃত্তি পাবেন। এছাড়া স্পোর্টস স্কলারশিপের জন্য ১৯ জন, এসএসএম মেমোরিয়াল ফান্ডে তিনজন এবং উত্তর ক্যারোলিনা ইউএসএভিত্তিক স্কলারশিপ প্রোগ্রাম-শোপান থেকে ১২জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হচ্ছে।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৮ ডিসেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বৃত্তির চেক তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, প্রথমবার ২০২২ সালের ১৬ নভেম্বর মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.