এইমাত্র পাওয়া

স্কুলছাত্রীকে উত্যক্ত: দুই তরুণের বিরোধে দুই গ্রামের সংঘর্ষ

ফরিদপুরঃ জেলার ভাঙ্গায় প্রেমের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার মুনসুরাবাদ গ্রামের শওকত শেখের ছেলে ডেকোরেটর ব্যাবসায়ী জুবায়ের শেখের সঙ্গে খাপুরা গ্রামের দেলোয়ার শেখের ছেলে রাকিবের প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে তিন দিন আগে কথা কাটাকাটি হয়।

জুবায়ের শেখ খাপুরা গ্রামের রাকিবের আত্মীয় এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। রাকিব বিষয়টি জানতে পেরে বাধা দেয় এবং জুবায়েরকে খাপুরা গ্রামে আসতে নিষেধ করে।এর জের ধরে জোবায়ের শেখ রোববার বিকেলে খাপুড়া গ্রামের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে রাকিবকে রাস্তায় পেয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়।

ওই সময় জোবায়ের ও রাকিব দুই জনই বিষয়টি বাড়িতে জানালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে মুনসুরাবাদ বাজারে জড়ো হয়। দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র, ইট পাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে রাকিব, সোহাগ ও জুবায়েরকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক(এসআই) মনির বলেন, সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.