রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মোট ১৩ দিন শীতকালীন ছুটির জন্য বন্ধ থাকবে এবং ২০২৪ সালের প্রথম দিন ১ জানুয়ারিতে ক্যাম্পাস খোলা হবে।
রবিবার (১৭ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী।
তিনি বলেন, ২৮ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন শীতের ছুটির জন্য এবং তার পরের ২ দিন শুক্রবার ও শনিবার মিলে মোট ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে যথারীতি সব ক্লাস-পরীক্ষা চালু থাকবে।
নির্বাচনে ক্যাম্পাস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানান উপপরিচালক মোহাম্মদ আলী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস এবং আবাসিক হল বন্ধ থাকবে কি না সে বিষয়ে জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাঁকী বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে হল বন্ধ ছিল। এবার আবাসিক হল খোলা থাকবে। তবে যদি পরিস্থিতি খারাপ হয় সে বিবেচনায় আমরা সিদ্ধান্ত নেব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
