যশোরঃ স্কুলে কর্মচারী নিয়োগের ঘুষের টাকার ফেরত দেয়া চেক ডিজঅনার হওয়ায় সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
রবিবার যশোর সদরের মোমিননগর নওদাগ্রামের রহিম বক্স মোল্যার ছেলে ইজাহার আলী মোল্যা বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.ইমরান আহম্মেদ অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি নারায়ন চন্দ্র বিশ্বাস মণিরামপুরের পাঁচকাটিয়া গ্রামের হারান চন্দ্র বিম্বাসের ছেলে ও সদরের মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাহমুদ কবীর কাকন।
মামলার অভিযোগে জানা গেছে, মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে ইজাহার আলী মোল্যার ছেলে আবেদন করেন। পরবর্তিতে ছেলের নিয়োগের নিশ্চয়তা দিয়ে সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাস মোটা অংকের ঘুষ দাবি করেন। গত ১০ জানুয়ারি ইজাহার আলী মোল্যা তার ছেলের চাকরির জন্য নারায়ন চন্দ্রকে ৩ লাখ টাকা দেন।
নারায়ন চন্দ্র বিশ্বাস চাকরি দিতে ব্যর্থ হওয়ায় ঘুষের ৩ লাখ টাকা ফের চান ইজাহার আলী মোল্যা। গত ৩০ অক্টোবর নারায়ন চন্দ্র বিশ্বাস ইজাহার আলীর মোল্যার বাড়িতে এসে তিন লাখ টাকার মধ্যে ১ লাখ টাকার একটি চেক দিয়ে যান। চেকটি গত ১ নভেম্বর নাগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। বিষয়টি নারায়ন চন্দ্র বিশ্বাসকে নোটিশের মাধ্যমে অবগত করে নগদে টাকা পরিশোধের অনুরোধ করা হয়। তিনি নোটিশ গ্রহণ করে টাকা পরিশোধ করেনটি। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
