এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত হলেন ৯৪ শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৯৪ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও অক্টোবর মাস থেকে কার্যকর হবে।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৩০ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। নতুন এমপিওভুক্ত হওয়াদের মধ্যে এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ৬৭ জন, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ২৫ জন ও কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

২০২০ সালের এমপিও নীতিমালা অনুযায়ী এ শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.