নিজস্ব প্রতিবেদক।।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। এতে চাকরি প্রার্থীদের অনেক বিভ্রান্তি হচ্ছেন।
এমন অবস্থায় বুধবার (১৩ ডিসেম্বর) ফেসবুক পেজে এক পোস্টে সবাইকে সতর্ক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন জানায়, ফেসবুক, মেসেঞ্জার, ইমো ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ প্রকাশ করেনি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিশিয়াল ওয়েবসাইটে এবং বহুল প্রচারিত জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে।
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। বিমান সম্পর্কিত বস্তুনিষ্ঠ তথ্যের জন্য বিমানের উপর্যুক্ত ওয়েবসাইট ভিজিট করুতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
