এইমাত্র পাওয়া

তিন অতিরিক্ত সচিবকে পদায়ন

ঢাকাঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (অতিরিক্ত সচিব) পদায়ন করেছে সরকার। সোমবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জিয়াউদ্দীন আহমেদকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ইয়াসমীন পারভীনকে খাদ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. রবিউল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.