বরগুনাঃ জেলার তালতলীতে বিয়ের দাবিতে আল মামুন নামের এক প্রাইভেট শিক্ষকের বাড়িতে গিয়ে অনশন করছেন তারই এক ছাত্রী (১৮)। শিক্ষকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক করে শারীরিকভাবে মেলামেশারও অভিযোগ করে ওই ছাত্রী।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ওই প্রাইভেট শিক্ষকের বাড়ি গিয়ে অনশন শুরু করেন ওই ছাত্রী। প্রাইভেট শিক্ষক আল মামুন তালকুদারপাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
অনশনরত কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৬ বছর আগে আল-মামুনের কাছে প্রাইভেট পড়ার সময় দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কও করেন শিক্ষক। বিয়ের কথা বললে তালবাহানা শুরু করেন আল মামুন। আল মামুনকে বিয়ে না করলে নিজেকে শেষ করে ফেলার হুমকিও দিয়েছে ওই কিশোরী।
কিশোরী আরো বলেন, ‘আল-মামুন আমাকে বিয়ে না করে অন্য মেয়েকে আজ বিয়ের করার কথা রয়েছে। এ জন্য আমি তার বাড়িতে এসে অনশন করছি। আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে দিবো না। আমাকে মামুন বিয়ে না করলে আমি বিষ খেয়ে মারা যাবো।’
এ বিষয়ে আল মামুনের বাবা আমির হোসেন বলেন, ‘ওই মেয়ে আমাদের বাড়িতে এসেছে। তাদের প্রেমের সম্পর্কের কথা আমরা জানি না। আমার ছেলেকে বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম। ওই মেয়ের পরিবারকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
