এইমাত্র পাওয়া

সমুদ্রপথে হজে যাওয়ার ব্যবস্থা নেওয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

ঢাকাঃ মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, সমুদ্রপথে হজে যাওয়ার ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ব্রিফিংয়ের সময় এ কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে কক্সবাজারে জেটি নির্মাণের জন্য স্থান খোঁজার নির্দেশ দিয়েছেন তিনি।

এ ছাড়া বৈঠকে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা-২০২৩’-এর খসড়ার অনুমোদন এবং চায়না ও বিআরপিএলের যৌথ উদ্যোগে জামালপুর জেলার মাদারগঞ্জে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কাজে উৎসাহ দিতে জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালা করা হচ্ছে। তাদের প্রশিক্ষণ, আইডিকার্ড প্রদান, সুরক্ষা, আইনগত সহযোগী ও তাদের সহযোগীর বিষয়টি দেখভালের জন্য একটি কাউন্সিল গঠন করা হবে। সরা বিশ্বে ভলান্টিয়ারের ব্যাপক চাহিদা আছে। সেই লক্ষ্যে এই নীতিমালার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.