এইমাত্র পাওয়া

‘মানবাধিকার দিবস’ পালন করলো হিউম্যান এইড ইন্টারন্যাশনাল

নিজস্ব  প্রতিবেদক।।

বিশ্বব্যাপী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। এর অংশ হিসেবে আজ  বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে। বাংলাদেশে বিভিন্ন বেসরকারি সংস্থা দিবসটি পালন করে।

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভা কর্তৃক মানবাধিকারের বৈশ্বিক ঘোষণা দেওয়া হয়। এরপর জাতিসংঘের সদস্যভুক্ত সকল দেশে দিনটিতে ‘মানবাধিকার দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল  ফিলিস্তিনের মুক্তি, ৭৫ বছরের গণহত্যা এসব স্লোগানকে সামনে নিয়ে সারা দেশে একযোগে শোভাযাত্রা, র্যালি, মানববন্ধন,  আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি পালন করেন।

 সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব  সেহলী পারভীন তার বক্তব্যে শিক্ষা কারিকুলামে মানবাধিকার বিষয় অন্তর্ভুক্তি সহ ফিলিস্তিনের মুক্তি, শিশু হত্যা বন্ধ, হাসপাতালের আইসিইউতে রোগী জিম্মি করে বানিজ্য সর্বপরি মানুষের মানবাধিকার যেন সমুন্নত থাকে এর উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা আরও  বলেন, বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনের মাধ্যমে নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিন রাষ্ট্রের উপর ইসরাঈলের বর্বরোচিত আক্রমন, বোমা হামলা ও মানব বিধ্বংসী অস্ত্রের প্রয়োগের মাধ্যমে শিশু ও নারী, হাসপাতাল ও সাধারণ বসতিতে হামলায় মানবতার চরম লঙ্ঘনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। তাছাড়া দেশে দেশে দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ করার আহবান জানিয়ে বলেন, যদি ফিলিস্তিনের উপর অযাচিত আক্রমন বন্ধ করা না হয়, ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য জাতিসংঘসহ বিশ্ব মনবতা এগিয়ে না আসলে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সারাদেশে দূর্বার আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ, প্রতিরোধের ডাক দিতে বাধ্য হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.