এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা গাংনী পরীক্ষা কেন্দ্রে

মেহেরপুর প্রতিনিধি  রফিকুল আলম:

”নকলকে না বলি, দিন বদলের দৃর প্রত্যয়ে দেশকে গড়ে তুলি” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরায় আনাসহ পরীক্ষার্থীদের বিভিন্ন অবৈধ কার্যকলাপ বন্ধে বিষদ আলোচনা হয়েছে।

আসন্ন এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরার ব্যবহার করবে বলে গাংনীর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার। দির্ঘদিন ধরে নকলের অভিযোগ থাকায় এ ব্যবস্থা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। তিনি জানিয়েছেন, নকল করে এসএসসি পাশ করলে তারা সারাজীবন নকল করার তালে থাকে শিক্ষার্থীরা। বড় হয়ে চালাকি করে বিভিন্ন অনৈতিক কাজে জরিয়ে পরে। সরকারের সুনাম ক্ষুন্ন করে, তাই নকলমুক্ত পরিবেশ তৈরী করলে একদিকে যেমন শিক্ষার মান উন্নয়ন হবে। অন্যদিকে সরকারের যে ভিশন, দূর্নীতি অনিয়ম মুক্ত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখা সেই কাজটি করছি। যেহেতু বার বার অভিযোগ উঠেছে নকলের তাই বিষয়টি নিয়ে মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি মহোদয়ের সাথে আলোচনা করা হয়।

 

তিনি আমাকে অনুমতি দেয় এবং সার্বিক সহযোগিতার আশ^াস দেয়। যার ফলে গতকাল রোববার বিকাল ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলানয়তনে সিসি ক্যামরা স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় গাংনী উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দদের পরীক্ষা শুরু দুই মাস আগে জানিয়ে দেওয়া হল। যাতে করে পরীক্ষার্থীরা বারতি প্রস্তুতি নিতে পারেন। আর দুই মাস ভালোভাবে পরলেও একজন শিক্ষার্থীর পরীক্ষায় কৃতকার্য হওয়া সম্ভব। চলতি বছরে গাংনী উপজেলার ১২ টি কেন্দ্রের মাধ্যমে ৭২ টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ টি মাদ্রাসা, আনুমানিক সাড়ে ৪ হাজার পরীক্ষার্থী আগামী ফ্রেবুয়ারী মাসে ১ তারিখ থেকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে। আর পরীক্ষা কেন্দ্র গুলোতে বারতি নিরাপত্তার পাশাপাশি এবারে প্রথম সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাছুম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ করিম, বাওট আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সংগ্রাম, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ। এব্যাপারে গাংনী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম বলেন, নকলের অভিযোগ নয়, শিক্ষকরা বিভিন্ন শিক্ষার্থীদের বলে দেয় বা সহযোগিতা করে। এমন অভিযোগ প্রায় আমাদের নিকট আসে। যার ফলে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি বিষয়টি কঠোরভাবে দমনের ঘোষনা দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.