ঢাকাঃ ‘দেশের প্রাথমিক টিচার্স ইনস্টিটিউটগুলোকে (পিটিআই) ঢেলে সাজানোর আপ্রাণ চেষ্টা চলছে। মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। দেশের সবচেয়ে বড় শিক্ষা পরিবার প্রাথমিক শিক্ষা পরিবার, সেই পরিবারকে আজ থেকে নিজের পরিবার মনে করবেন। মনে রাখবেন, চাকরি জীবনে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। সেটা মেনে চলবেন’।
শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় মিরপুরে প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে নবনিযুক্ত পিটিআই ইন্সট্রাক্টরগণের (সাধারণ) ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এসব কথা বলেন।
ডিপিই মহাপরিচালক আরও বলেন, প্রাথমিক শিক্ষার ব্যাপক পরিবর্তন হচ্ছে। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, সুসজ্জিত বিদ্যালয়, সুন্দর একাডেমিক ভবন তৈরি হচ্ছে। আরও পরিবর্তন হবে নব-নিয়োগপ্রাপ্তদের দ্বারাই। নিজ উদ্যোগে চাইলেই ছোট ছোট পরিবর্তন সম্ভব। যে ইতিবাচক পরিবর্তন নিজের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় আধুনিক বিশ্বের সাথে এগিয়ে যাবেন।
প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহ আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ, ঢাকা পিটিআই’র সুপারেন্টেড মোহাম্মদ কামরুজ্জামান।
প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহ আলম বলেন, সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, হবে। চাকরি জীবনে অন্যদের কথায় কান না দিয়ে নিজের বিবেক দিয়ে চিন্তাভাবনা করে কাজ করবেন। বলবেন কম, শুনবেন বেশি। যে কোনো প্রশিক্ষণকে উপভোগ করতে শিখবেন। প্রতিটি সেশন মন দিয়ে করবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
