এইমাত্র পাওয়া

শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন সীতাকুণ্ডের চার নারী

চট্টগ্রামঃ জেলার সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চার জয়িতাকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

চার ক্যাটাগরিতে পুরস্কৃত চার নারী হলেন- শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে শামীমা নার্গিস, অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জনকারী মোছাম্মৎ আয়েশা আক্তার, সফল জননী মোছাম্মৎ রিজিয়া বেগম ও সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী লুৎমিলা ফরীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জয়িতাদের পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে ও পাতা দে বৃষ্টির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী ও লিটন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম।

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে সমাজ ও নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন চার জয়িতা। তাদের এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে আমরা তাদের ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি, তাদের সংগ্রামী জীবন অন্য অনেক নারীর জন্য প্রেরণা হয়ে উঠবে।

বিশেষ অতিথি হাসান আকবর বলেন, জীবনের বাধা-বিপত্তি ঠেলে মনোবল নিয়ে কাজ করলে সফলতা আসবেই। সমাজের অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে কাজ করার মাধ্যমে অন্য নারীও এগিয়ে আসুক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.