.ঢাকাঃ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সাবাজারে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (০৬ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত টাঙ্গাইল, নিকলি, রাজশাহী ও যশোরে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, বগুড়া, কুমিল্লা, চাঁদপুর, হাতিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালি, খেপুপাড়ায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তর দিকে অগ্রসর হয়ে নিলর ও মাসুলিপট্টমের নিটক দিয়ে গতকাল বিকাল ৩টায় ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুষ্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে স্থলভাগের অভ্যন্তরে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
