মেহেরপুর জেলা প্রতিবেদকঃ নাশকতার মামলায় জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেংগাড়া সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে গাংনী শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল হেলাল গাংনীর চেংগাড়া গ্রামের হাজু বিশ্বাসের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে ০২ ডিসেম্বর পুলিশের দায়ের করা মামলার আসামি প্রধান শিক্ষক আল হেলাল। ৫ ডিসেম্বর সকালে আদালতের মাধ্যমে আল হেলালকে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে আল হেলালকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার মুক্তি দাবি করেন তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
