বেনাপোল কাস্টমসে নিয়োগ পরীক্ষা স্থগিত

বেনাপোল কাস্টমস হাউজে নিয়োগ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিতর্ক উঠায় অবশেষে আগামী ২৯ নভেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সকালে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী পরীক্ষা স্থগিতের বিষয়টি গণ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডেপুটি কমিশনার ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব এসএম শামিমুর রহমান সাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ২৯ নভেম্বরের কাস্টমস হাউজ বেনাপোলের ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে লোকবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ পরীক্ষা পুনরায় অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারণ করে কাস্টমস হাউজ বেনাপোলের ওয়েব সাইট, বিভিন্ন জাতীয় দৈনিক ও ফেসবুকে জানিয়ে দেয়া হবে।

জানাগেছে, কাস্টমস হাউজের বিভিন্ন পথে ৯৪ জনকে নিয়োগের জন্য তিন বছর আগে দরখাস্ত আহবান করা হয়। এতে আবেদন পড়ে পায় ৬৪ হাজার। গত ২৩ নভেম্বর শারীরিক পরীক্ষার দিন ছিল। এদিন বেনাপোল কাস্টমসে পরীক্ষা দেয়ার জন্য উপস্থিত হয় ২৭ হাজার ৯৬ জন পরীক্ষার্থী। কিন্তু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য কাস্টমস হাউজে পর্যাপ্ত জায়গা ও জনবলের অভাবে বেকায়দায় পড়ে পরীক্ষার্থীরা।

কাস্টমসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ও নিয়োগ প্রক্রিয়া কমিটির সভাপতি ড. নেয়ামুল ইসলামের সাথে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.