ঢাবি ভাষা ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক সাইদুর

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সাইদুর রহমান। অধ্যাপক সাইদুর ইনস্টিটিউটের ইংরেজি ভাষা বিভাগে কর্মরত।

সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

নোটিশে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত ৬ষ্ঠ সংবিধির ১১(১) ধারা অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে অধ্যাপক সাইদুর রহমানকে নিয়োগ প্রদান করেছেন।

আগামী ১১ ডিসেম্বর থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত হবেন, বলে এতে উল্লেখ করা হয়।

এর আগে অধ্যাপক সাইদুর রহমান বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি ভাষা বিভাগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থাতে পরামর্শক হিসেবেও কাজ করছেন ঢাবির এই অধ্যাপক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.