শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘পাওয়ারিং চেঞ্জ: অ্যাডভান্সিং আ জাস্ট অ্যান্ড সাসটেইনেবল এনার্জি ট্রানজিশন ইন বাংলাদেশ, ফান্ডেড বাই তারা ক্লাইমেট ফাউন্ডেশন’ প্রকল্পে প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
• পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রমেন্টাল সায়েন্স, গভর্ন্যান্স অ্যান্ড পাবলিক পলিসি সাসটেইনেবল, ডেভেলপমেন্ট স্টাডিজ, আরবার অ্যান্ড রুরাল প্ল্যানিং বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এনার্জি সেক্টর, ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট বা এ–সংক্রান্ত কোনো প্রকল্পে প্রজেক্ট ম্যানেজমেন্ট অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ ও সাংবাদিকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কনফারেন্স, ওয়ার্কশপ বা এ ধরেনর ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধান ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসের কাজ জানতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মাসিক মোট বেতন ৯৮,৮০৬ টাকা। এর সঙ্গে কর্মী ও কর্মীর পরিবারের সদস্যদের জন্য মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে অ্যাকশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর ২০২৩।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
