ঢাকাঃ ইতিমধ্যে দলীয় প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশন নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ৩০টি দল অংশ নিচ্ছে। বাকি দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।
ওইদিন রাতে নির্বাচন কমিশন জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ সংসদীয় আসনের জন্য ২ হাজার ৭৪১ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন। মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এসব মনোনয়ন ফরম দাখিল করা হয়েছে।
নিবন্ধিত যেসব দল অংশ নিচ্ছে না নির্বাচনে-
বিএনপি, এলডিপি, খেলাফত মজলিস, সিপিবি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, জেএসডি (রব), বাসদ, বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন), গণফোরাম এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ (গাভী)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
