ঢাকাঃ বন্দুকের নল ঠেকিয়ে এক স্কুল শিক্ষককে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন এক বাবা। বুধবার ৩-৪ জন ব্যক্তি ওই শিক্ষকের স্কুলে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদেরই একজনের মেয়ের সঙ্গে ওই শিক্ষককে জোর করে বিয়ে দেওয়া হয়।
এনডিটিভি জানিয়েছে, চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের বিহারে। ভুক্তভোগী শিক্ষকের নাম গৌতম কুমার। তিনি সম্প্রতি বিহার সরকারি কর্ম কমিশনের পরীক্ষায় উতরে যান।
বিহারে এভাবে তুলে নিয়ে বিয়ে করানোকে ‘পাকড়াও বিয়ে’ বলে, যেখানে বরকে অপহরণ করে নিয়ে জোর করে বিয়ে করানো হয়। গৌতমের ঘটনা রাজ্যটির ইতিহাসে পাকড়াও বিয়ের সর্বশেষ ঘটনা।
পুলিশ জানিয়েছে, বিহারের বৈশালী জেলায় এই অপহরণের ঘটনা ঘটে। গৌতম সেখানকার পাতেপুরের রেপুরার উক্তরামিত মধ্য বিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষক। এ ঘটনার পর গৌতমের স্বজনরা বুধবার রাতেই রাস্তা আটকে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের খোঁজে নামে।
গৌতমের পরিবারের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত রাজেশ রাই নামের এক ব্যক্তি। তারা বলছে, রাজেশ গৌতমকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তার মেয়ে চান্দনীর সঙ্গে বিয়ে দিয়েছেন।
জানা গেছে, বিয়ে করতে অস্বীকৃতি করায় শারীরিক হেনস্থার শিকারও হন গৌতম। গৌতমের ঘটনায় এজাহার দায়ের করে অভিযান শুরু করেছে পুলিশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
