সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের লক্ষ্যে করণীয় নির্ধারণ করতে জরুরি সভা ডেকেছে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।
সূত্র জানিয়েছে, আগামী শুক্রবার সকাল ৯টায় ঢাকার ইয়ামেনী ইন্টারন্যাশনাল হোটেলে সভাটি অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র মো. বদরুল আলম বলেন, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবং সমাপনীর পর করণীয় ঠিক করতে সভা ডাকা হয়েছে। সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি আমরা। এ ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ চলছে। তবে এখনো কোন অগ্রগতি হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল