এইমাত্র পাওয়া

ট্রাক চাপায় প্রাণ হারালেন সহকারী শিক্ষক সাত্তার

ময়মনসিংহঃ জেলার ঈশ্বরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ঈশ্বরগঞ্জের দত্তপাগা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দত্তপাড়া গ্রামের দুলাল গৌড়ের ছেলে ধনতি গৌড় (৬০) ও নওপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবদুস সাত্তার (৬২)। আবদুস সাত্তার পস্তারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আজ সকালে ময়মনসিংহ থেকে একটি বালুবাহী ট্রাক কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। ঈশ্বরগঞ্জ পৌরসভাধীন দত্তপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ট্রাকটি দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে তারা সড়কেরে ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপরজন মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.