বেসরকারি স্কুল-কলেজের ৫৪৩ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
জানা গেছে, বিএড স্কেল পাওয়া স্কুল-কলেজের ৫৪৩ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৬০ জন, চট্টগ্রামের ৪০ জন, কুমিল্লার ৪৯ জন, ঢাকার ৯২ জন, খুলনার ৭১ জন, ময়মনসিংহের ৬০ জন, রাজশাহীর ৫২ জন, রংপুরের ৯২ জন এবং সিলেট অঞ্চলের ২৭ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।
এছাড়া নতুন আরও ৮৯৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তি করেছে মাউশি। নতুন এমপিওভুক্তদের মধ্যে বরিশাল জেলায় ৫০ জন, চট্টগ্রামের ৭১ জন, কুমিল্লা ৫৩, ঢাকা ২০৯, খুলনায় ৯৮, ময়মনসিংহ ৯৫, রাজশাহীতে ৮৭, রংপুরে ১৮৯ এবং সিলেটে ৩৭। তারা সবাই বিভিন্ন সময়ে নিয়োগ পেলে অনলাইনে আবেদন করেছিলেন। এছাড়াও অফলাইনে আবেদনকারীদের মধ্যে ৭ জনকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।
এছাড়াও ভুল সংশোধন আছে ১১৯২। বদলি ৩০০, পদোন্নতি ১৮২ এবং ৫৪ জনকে বকেয়া দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
