পোড়াদহ কলেজ: এইসএসসি রেজাল্টে চমক

আল-মাহমুদ জিম, কুষ্টিয়াঃ জেলার প্রথম রেলওয়ে জংশন ও দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাটের পশ্চিম পাশে অত্র এলাকার শিক্ষা সচেতন মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৮৬ সালে স্থাপিত হয় কলেজটি।

কলেজটি প্রতিষ্ঠার পর থেকে নানা সংকটের মধ্যে থেকে অতিবাহিত হয়।কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা ছিলো সর্বত্র।কলেজ ক্যাম্পাসে এসে মাদক সেবন ও ছাত্রীদেরকে ইভটিজিং ছিলো সাধারণ ব্যাপার।

কিন্তুু বর্তমান অধ্যক্ষ অন্নদা প্রসাদ মোহান্তের দায়িত্ব গ্রহনের পর থেকে বদলে যেতে থাকে কলেজের সার্বিক চিত্র। কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বন্ধ হয়ে যায় চিরতরে। নিরাপদ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলী প্রাকৃতিক সবুজ ক্যাম্পাসে পরিণত হয়।

অন্নদা প্রসাদ মোহান্ত পরপর দুইবার মিরপুর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হোন এবং কলেজের ইংরেজি শিক্ষক  মোশাররফ হোসেন আলো উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়ে উপজেলা প্রশাসণ থেকে সংবর্ধণা পান।

এইসএসসি পরিক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ করার পরে জানা যায়,২৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ২২৮ জন ও অকৃতকার্য হয় ৬৪ জন। ১৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে ও এবছর পাসের হার ৭৮.৮৯%।

এ বিষয়ে পোড়াদহ কলেজের কয়েকজন শিক্ষক মন্ডলীদের সাথে যোগাযোগ করা হলে জানান, বর্তমান অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে তদারকি ও বিভিন্ন সমস্যায় শিক্ষার্থীদের পাশে থাকায়, কলেজের সার্বিক উন্নতি দৃশ্যমান হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.