সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়ালের শিক্ষার্থীরা

ঢাকাঃ  রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ নভেম্বর) দুপুরের পর দুই কলেজের কিছু শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা ঘটে।

এসময় পাল্টাপাল্টি হামলায় উভয় প্রতিষ্ঠানেরই দুই শিক্ষার্থীর আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, সায়েন্স ল্যাবরেটরি এলাকায় প্রিয়াঙ্গন শপিং সেন্টারের সামনে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। তারা এখন থানা পুলিশের হেফাজতে রয়েছেন। অভিভাবক ও কলেজ প্রশাসনকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এই মুহূর্তে পুরো এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.