ঢাকাঃ রাজধানীর বেইলি রোডে অবস্থিত খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। কলেজটি থেকে চলতি বছর এইচএসসিতে অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছেন ১১৬৬ শিক্ষার্থী। পাসের হার ৯৮.৬৫ শতাংশ। এছাড়াও ফেল করেছেন ৩৫ শিক্ষার্থী।
রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ফল প্রকাশের পর ভিকারুননিসার ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।
ভিকারুননিসার ফলাফল শিট থেকে পাওয়া তথ্যানুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটির ২ হাজার ৬১১ জন ছাত্রী এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেন। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ জন। অংশ নেওয়া ২ হাজার ৫৯৬ জনের মধ্যে পাস করেছেন ২ হাজার ৫৬১ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৬৬ জন।
বিভাগওয়ারী হিসেবে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ২ হাজার ৫ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন ছাত্রী। মানবিক বিভাগ থেকে পাস করেছেন ২৫৭ জন এবং ৯২ জন জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা থেকে ২৯৯ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন।
এদিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ উল্লাস করছেন তারা। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে খুশিতে অভিভাবককে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা গেছে অনেক শিক্ষার্থীকে।
গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
