নিউজ ডেস্ক।।
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঘণীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে ‘মিগজাউম’। নামটি দিয়েছে মিয়ানমার।
শনিবার (২৫ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৭ নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট সবশেষ ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘মিধিলি’, যা মালদ্বীপের দেওয়া নাম। গত ১৭ নভেম্বর ৮৮ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানে এটি। কয়েকজনের মৃত্যু হয়। এতে গাছপালা ও ফসলের ক্ষতি হয়।
এদিকে আজ শনিবারের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১১/২০২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
