বরগুনাঃ জেলার আমতলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক অফিসের অনুমতি ছাড়াই তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজের সংবাদ জানার পর প্রাথমিক শিক্ষা অফিস তার বেতন ভাতা প্রদান বন্ধ করে দিয়েছেন।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ কাউকে কিছু না বলে ১০ আগস্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ৩০ আগস্ট ওই ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে প্রধান শিক্ষক আবুল কালাম অনুপস্থিতির বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিস থেকে আবুল কালামের পরিবারের সদস্যদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন কাউকে কিছু না বলে তিনি নিখোঁজ রয়েছেন। অফিসে দেওয়া নম্বরে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। আবার কখনো কখনো রিং হলেও তিনি রিসিভ করছেন না। এভাবে বিনা অনুমতিতে নিখোঁজ থাকায় প্রাথমিক শিক্ষা অফিস আগস্ট মাস থেকে তার বেতন-ভাতা বন্ধ করে দেন।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের জামাই (মেয়ের স্বামী) মিলন মিয়া বলেন, আমার শ্বশুর অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাই দেনার দায়ে ১০ আগস্ট থেকে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে চলে যান। প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
গুলিশাখালী ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনিসুর রহমান বলেন, বিনা অনুমতিতে গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ১০ আগস্ট থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সরকারি চাকরি বিধি অনযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
