ঢাকাঃ গবেষণায় ভালো করায় সিলেটের ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন চার শিক্ষক। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার ২২ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, গবেষণায় এই বিশ্ববিদ্যালয় অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। প্রতি বছর আন্তর্জাতিক মান সম্পন্ন গবেষণা প্রবদ্ধ আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে। গবেষণা বাজেট ইতোমধ্যে সাত গুণ বৃদ্ধি করা হয়েছে। গবেষণার মান বৃদ্ধিতে ডিজিটাল লাইব্রেরি, টার্ন ইট ইন সফটওয়্যার চালু করা হয়েছে। আন্তর্জাতিক র্যাংকিং বৃদ্ধি করতে ডিসটিংগুইস প্রফেসর নিয়োগ প্রদানের কাজ চলমান। আমি বিশ্বাস করি সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ, অধ্যাপক ড. মো. হান্নান, অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, অধ্যাপক ড.মো. শামসুল হক প্রধান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. শামীম আহমেদ প্রমূখ।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্ভুক্ত ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের (এফইটি) সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসাইন, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসাইন, স্যোশাল সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, লাইফ সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
