এইমাত্র পাওয়া

২৯টি ডিসিপ্লিনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ে

খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের অধীনে ২৯টি ডিসিপ্লিনে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা
খুলনা বিশ্বদ্যালয় অথবা দেশি–বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ৩/৪/৫ বছরের স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে (যা ইউজিসি কর্তৃক সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃত হতে হবে)।

প্রার্থীকে কমপক্ষে ১৬ বছর শিক্ষাকাল শেষ করতে হবে অথবা ৩ বছরের স্নাতক ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে ১৫ বছর শিক্ষাকাল ও ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

স্কুলভিত্তিক ন্যূনতম গ্রেড পয়েন্ট/যোগ্যতা
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল: ডিসিপ্লিন-স্থাপত্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.৫০/২য় শ্রেণি)।

জীববিজ্ঞান স্কুল: অ্যাগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফার্মেসি, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.৫০/২য় শ্রেণি)।

ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল: ব্যবসায় প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.৫০/২য় শ্রেণি)।

কলা ও মানবিক স্কুল: ইংরেজি, বাংলা, ইতিহাস ও সভ্যতা। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.২৫/২য় শ্রেণি)।

সামাজিক বিজ্ঞান স্কুল: অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.৫০/২য় শ্রেণি)।

চারুকলা স্কুল: ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.২৫/২য় শ্রেণি)।

আইন স্কুল: আইন। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.৫০/২য় শ্রেণি)।

শিক্ষা স্কুল: শিক্ষা। যোগ্যতা: সিজিপিএ/শ্রেণি (২.২৫/২য় শ্রেণি)।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.